ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

গাজীপুরে নৌকা ডুবে ৪ শিশুর মৃত্যু  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩২, ১৬ জুন ২০১৮ | আপডেট: ২১:৪৮, ১৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

গাজীপুরে ঈদের দিন বিলে আনন্দ করতে গিয়ে নৌকা ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার বিকালে গাজীপুর সিটি কর্পোরেশনের বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই এলাকার মীম (৮), সাদিয়া (১০), পারভীন (৮) ও সোহাগ (৭)। 

স্থানীয় কাউন্সিলর মো. আব্বাস উদ্দিন খোকন জানান, ঈদের দিন আনন্দ করতে স্থানীয় নয়জন শিশু একটি ছোট নৌকা নিয়ে বিকাল সাড়ে ৩টার দিকে বাইমাইল বিলে ঘুরতে যায়। 

“এক পর্যায়ে নৌকাটি গভীর পানিতে ডুবে যায় এবং নৌকার চার শিশু পানিতে তলিয়ে যায়।”

বাকিরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। খবর পেয়ে স্থানীরা ঘটনাস্থলে গিয়ে বিলে খোঁজাখুঁজি করে বিকাল সাড়ে ৪টার দিকে চার শিশুর লাশ উদ্ধার করে বলে কাউন্সিলর খোকন জানান।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি